ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ২৭ জুলাই ২০২০

সিটি পয়েন্টকে ‘কামরান চত্বরে` বদলে দিলেন আ. লীগ নেতারা

রোববার (২৬ জুলাই) রাতে সিলেট সিটি কর্পোরেশনের সামনের নির্মিত নতুন স্থাপনার উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। যার নামকরণ করা হয় 'নগর চত্বর'। তবে তার কয়েকঘন্টা পরই আজ (সোমকার) দুপুরে ওই চত্বরকে 'কামরান চত্বর' নামকরণ করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ  চত্বরটি এতোদিন সিটি পয়েন্ট নামে পরিচিত ছিলো।

সোমবার দুপুরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এসে ওই চত্বরে কামরান চত্বর লেখা সাইনবোর্ড টানিয়ে দেন। এসময় তারা বিক্ষোভ সমাবেশ করে অভিলম্বে সিটি কর্পোরেশন থেকে আনুষ্ঠানিকভাবে কামরান চত্বর হিসেবে ঘোষণার দাবি জানান।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নগর ভবনের সামনের এই চত্বরকে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নামে নামকরণ করার দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছেন।

গত ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট মহানগর আওয়ামী রীগের সাবেক সভাপতা কামরান। এরপর থেকেই সিটি পয়েন্টকে কামরান চত্বর করার দাবি উঠে। তবে এমন দাবি আমলে না নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিটি পয়েন্টকে নগর চত্বর করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

সোমবার (২৭ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে গতকাল উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ নামের নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।

এ সময় বক্তব্য দেন কাউন্সিলর আজাদ। তার বক্তব্যে বলেন, কামরান ভাই দীর্ঘ ৩৩ বছর এই নগরীর সেবায় জনপ্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। সিলেটের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় পাশে থেকেছেন। তার নামে এই চত্বরের নামকরণ সিলেটবাসীর দাবি।

তিনি আরও জানান, আগামীকাল সিটি করপোরেশনের মাসিক সভা। এই সভায় আমরা এই চত্বরের নাম কামরান চত্বর করার প্রস্তাব রাখবো এবং আশা করি সর্বসম্মতিতে এটি পাস হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়