সিলেট প্রতিনিধি
সিলেটে চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে র্যাব
ভারতীয় ৭১ টি চোরাই মোবাইলসহ সিলেটের শাহপরাণ থানা এলাকার মুরাদপুর থেকে দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় চোরাই কাজে ব্যবহ ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত চোরাই মোবাইলের মূল্য সাড়ে ১৮ লাখ টাকা।
রোববার (২৬ জুলাই) রাতে র্যাব- ৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
সোমবার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপশহরের মৃত আব্দুল বাছিরের ছেলে বুখাইর আহমেদ (২৯) ও আব্দুল মতিন সোহেলের ছেলে পলাশ আহমেদ (২৯)।
চোরাই মোবাইলসহ গ্রেপ্তারের বিয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (মিডিয়া)। তিনি জানান, গ্রেফাতারকৃতরা ভারত থেকে চোরাই মোবাইল সিলেটে নিয়ে আসার পথে র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত অসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করেছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























