ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ২৮ জুলাই ২০২০

বসেছে অবৈধ পশুর হাট

কোরবানির ঈদের আর এক সপ্তাহ বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির হাটে পশু তোলা শুরু হয়েছে। তবে এবারের কোরবানির ঈদে নতুন করে যুক্ত হয়েছে করোনাভাইরাস আতঙ্ক।

অবৈধ কোরবানীর হাট বসেছে ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে। কোরবানীর ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা এ পশুর হাট নিয়ন্ত্রন করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় একটি মাদ্রাসার দোহাই দিয়ে তারা পশুর অবৈধ হাট বসিয়ে দেদারছে পশু কেনা-বেচা ও টোল আদায় করছে।

এখানে বাজার ইজারা গ্রহীতার অংশীদারিত্ব রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে আশপাশের বৈধ পশুর হাটে এর নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে। উচ্চমূল্যে ইজারা গ্রহণ করা উপজেলার জাউয়াবাজার, রসূলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহণকারী ব্যবসায়ীরা অবৈধ পশুর হাটের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এভাবে গরু-ছাগলের অবৈধ হাট বসলে আগামীতে বৈধ ইজারা গ্রহীতাগন ইজারা গ্রহনে অনেকটা অনীহা প্রকাশ করতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই কোরবানীর ঈদকে কেন্দ্র করে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাও বাজারে গড়ে উঠা গরু-ছাগলের অবৈধ হাট উচ্ছেদ করা হয়। বাজার পরিচালনা কমিটির নেতৃত্বে বিনা ইজারায় বসানো গরু-ছাগলের অবৈধ হাট উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। স্থানীয় সচেতন মানুষ বুরাইয়া বাজারের পশুর অবৈধ হাটটি উচ্ছেদ করার দাবী তুলেছেন।

ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল এ ব্যাপারে জানান, বুরাইয়া বাজারে পশুর হাট বসানোর সরকারি কোন অনুমতি নেই। হাট উচ্ছেদের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইনিউজ/টিএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়