সিলেট প্রতিনিধি
মঙ্গলবার সিলেট বিভাগের ৮৬ জনের করোনা শনাক্ত
মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট বিভাগের আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২৮ জন করোনা রোগী। সাথে মারা গেছেন বিভাগের ২ জন করোনা সংক্রমিত ব্যক্তি।
সিলেট বিভাগে শনাক্ত ৮৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ১১৯ জন, ১ হাজার ৪৪৪ জন, হবিগঞ্জে ১ হাজার ১৩৮ জন ও মৌলভীবাজারে ৯৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন সুস্থ হওয়াদের মধ্যে সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ৯ জন,হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানানো হয়।
সিলেটের চার জেলায় ১৮৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৪১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























