ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৫ অক্টোবর ২০২০

সিলেটে নগদ টাকাসহ ২ জুয়াড়ি গ্রেফতার

সিলেটে নগদ টাকা ও মুঠোফোনসহ ২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।  বুধবার (১৪ অক্টোবর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলবাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, মোগলাবাজার থানাধীণ মোকাম দোয়ার গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে লায়েক আহমদ (৩৬) ও টাকির মহল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৪২)।

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন,  তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়