নিজস্ব প্রতিবেদক
সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু ১২ নভেম্বর
ফাইল ছবি
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তথ্যটি নিশ্চিত করেছে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান সূত্রে জানা গেছে, প্রথমে সপ্তাহে দুটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। এই সেবা চালু হবে আগামী ১২ নভেম্বর থেকে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজাবার এবং রবিবার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।
সকল ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকেটের দাম পড়বে ৯ হাজার ৪০০ টাকা আর শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকেটের দাম পড়বে ৪ হাজার ৭০০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে ইমেইলে এমন তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব ও সিলেটের স্বনামধন্য লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু।
সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ফ্লাইট চালু করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























