ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ১৬ অক্টোবর ২০২০

কানাইঘাটে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম (২৯) নামে এক গৃহবধূকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালীনগর আগফৌদ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মহরম আলী পলাতক রয়েছেন। 

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে স্বামী মহরম আলী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। 

এদিকে খবর পেয়ে সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম ও  থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ।

কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,  শুক্রবার সকালে ঘরে ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়