সিলেট প্রতিনিধি
সিলেটে ১১ জুয়াড়ি আটক
সিলেটে ১১ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার বিকেলে ও রাতে নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ১৫ হাজার ৩৩৫ টাকা ও ৩ সেট তাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-সিলেট এসএমপির জালালাবাদ থানার বাদে আলী গ্রামের মৃত সুনাফর আলীর ছেলে মো. সুমন আহম্মেদ (৪৫), লালমনিরহাট জেলার আদিতমারি থানার পশ্চিম দুলজর গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে মো. মনোহর আলী (৪০), মৌলভীবাজার সদরের শিমুলিয়া থানার ময়না মিয়ার ছেলে জাহিদ আহম্মেদ (২২), ব্রাহ্মনবাড়ীয়ার বিজয়নগরের সাতগাও গ্রামের দুলাল মিয়ার ছেলে সজিব আহম্মদ (২১), নবীগঞ্জের গোপলার বাজার রেনু মিয়ার ছেলে রাজিব আহম্মেদ (২৪), বানিয়াচংয়ের শান্তিপুরের সুরত আলীর জুনায়েদ (২২), দক্ষিণ সুরমার খানোয়া গ্রামের মৃত রিয়াজ মিয়ার ছেলে মো.করিম (৩৩), দিরাইয়ের মুরাদপুরের আমির হোসেনের ছেলে ইমরান (২২), বিশম্ভপুরের শক্তিয়ারখলার গ্রামের মৃত সাজুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৩),নেত্রকোনার বারহাট্টার রইছ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২২) ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের মৃত ঝাক্কু মিয়ার ছেলে ঝলক (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৪টা ও রাত ১০টায় ঘাসিটুলা মোকামবাড়ী এলাকায় ও মজুমদারপাড়া (কানিশাইল) ঈদগাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলারত অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করে । এই ঘটনায় র্যাব বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























