ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৩:৪০, ১৭ অক্টোবর ২০২০

গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে  এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. জবাউল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টার  পৌরসভার স্বরসতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভিকটিম বাদী হয়ে জবাউলকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,  অভিযুক্ত জবাউল ইসলাম তরুণীর তালতো ভাই হওয়ার সুবাদে তারঁ সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জবাউল ইসলাম একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা জানি হয়ে গেলে জবাউলের পরিবার তার সাথে বিয়ে দিবে এমন আশ্বাস দিয়ে মান সম্মানের কথা বলে তরুণীর গর্বের সন্তান নষ্ট করতে বাধ্য করে। এর পরবর্তীতেও বিয়ের আশ্বাসে একাধিকবার তরুণীকে জবাউল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যু্বককে গ্রেপ্তার করা হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়