সিলেট প্রতিনিধি
চিরনিদ্রায় শায়িত হলেন বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম
চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম। সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের দাফন সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট দরগাহ মাজার সংলগ্ন কবরস্থানে সম্পন্ন হয়।
জোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর সিএমএইচে ভর্তি হন সেলিম।
সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব'র প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম টানা দুইবার সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিটিভি'র সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দৈনিক যুগভেরী'রও সম্পাদকের দায়িত্ব পালন করেন সেলিম। সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন আজিজ আহমদ সেলিম।
গত ৮ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
এরআ গে গত ৭ অক্টোবর সাংবাদিক আজিজ আহমদ সেলিম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























