সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:১৪, ২০ অক্টোবর ২০২০
এমসি কলেজে গণধর্ষণ: বিচারিক কমিটির প্রতিবেদন হাইকোর্টে
ফাইল ছবি
সিলেটের এমসি কলেজে নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্তে আদালতের গঠন করে দেওয়া কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চে প্রতিবেদনটি ওঠে।
পরে ১৭৬ পৃষ্ঠার প্রতিবেদনটির বিষয়ে আগামী ১ নভেম্বর পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এবং এ ঘটনায় প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন ভার্চুয়াল কোর্টে যুক্ত ছিলেন।
গত ২৭ সেপ্টেম্বর এমসি কলেজের এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে এনে মিসবাহ উদ্দিন প্রয়োজনীয় আদেশের আরজি জানান। পরে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয়।
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























