ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ২১ অক্টোবর ২০২০
আপডেট: ২০:৪৯, ২১ অক্টোবর ২০২০

সমরজিৎ রায়ের গানে মডেল হলেন মা-বাবা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় গুণী সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এর নতুন মৌলিক গান "আমার মা"। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল (www.youtube.com/c/SamarjitRoyMusic) থেকে গানটি প্রকাশিত হয়। এই গানের চমক হলো- গানটিতে মডেল হিসেবে রয়েছেন সমরজিৎ এর মা রত্না রায় ও বাবা নেপাল চন্দ্র রায়। 

গানটির কথা লিখেছেন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির অডিও ধারণ করেছেন অজয় মজুমদার এবং ভিডিও দৃশ্য ধারণ করেছেন অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ চৌধুরী। ভিডিও সম্পাদনায় ছিলেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

নতুন এই গানটি সম্পর্কে সমরজিৎ আইনিউজকে বলেন, "প্রতি বছরই দুর্গা পূজোয় চেষ্টা করি নতুন কোন গান উপহার দেওয়ার। এবারেও তার ব্যতিক্রম হয়নি। "আমার মা" শিরোনামের গানটি দুর্গা পূজা উপলক্ষে প্রকাশিত হলেও গানটি মূলত গেয়েছি পৃথিবীর সমস্ত মাকে নিয়েই।

সমরজিৎ বলেন, আমার কাছে আসলে মা'ই সবকিছু। তাই প্রতিমার চেয়েও নিজের জন্মদাত্রী মার গুরুত্ব আমার জীবনে অনেক বেশি। লক ডাউনের কারণে দীর্ঘ ৮ মাস কক্সবাজারের বাড়িতে বসেই বিভিন্ন রেকর্ডিংয়ের কাজ করছিলাম। দুর্গা পূজা উপলক্ষে যখন মায়ের একটি গানের অডিও রেকর্ড করলাম এরপরে হঠাৎ করেই মনে হলো গানটির ভিডিওতে নিজের মাকেই মডেল হিসেবে রাখি। মাকে রাখতে গিয়ে মনে হলো বাবাকে ছাড়া তো মা এবং আমার জীবন অসম্পূর্ণ। তাই সিদ্ধান্ত নিলাম গানটি মূলতঃ মাকে নিয়ে হলেও বাবাকেও রাখা হবে।

তিনি বলেন, একজন সন্তান হিসেবে এর চেয়ে বেশি কিছু পাওয়ার নেই যে মায়ের গানের ভিডিওতে বাবা মাকে পেয়েছি। তাই স্বাভাবিক ভাবেই এটি আমার কাছে অনেক বিশেষ একটি গান যা সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে। গানের কথা এবং সুর খুব সহজ ভাবেই করেছি, আশা করি সবাই নিজেদের মাকেই খুঁজে পাবেন গানটিতে। সবাইকে পূজোর অনেক অনেক শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করছি। আনন্দে কাটুক সবার পূজো"।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়