সিলেট প্রতিনিধি
রায়হান হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
নিহত রায়হান আহমদ
সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যার ঘটনায় আগামী সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত টিম এ প্রতিবেদন দাখিল করবে।
এ তথ্য জানিয়েছেন টিম প্রধান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি- ক্রাইম অ্যানালাইসিস বিভাগ) মুহাম্মদ আয়ুব। এ টিম সিলেটে কাজ শেষ করে বুধবার ঢাকায় চলে যায়।
গত মঙ্গলবার এআইজি মুহাম্মদ আয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দফতর গঠিত তদন্তকমিটির সদস্যরা সিলেটে আসেন এবং রাত ৮টার দিকে রায়হানের বাড়িতে যান। এ সময় তারা রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে তদন্ত কমিটির প্রধান এআইজি মুহাম্মদ আয়ুব বলেন, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সঙ্গে আর কেউ সংশ্লিষ্ট আছেন কি-না সে বিষয়টি তদন্ত করার জন্যই আমাদের সিলেট আসা। এই তদন্তের অংশ হিসেবেই আমরা রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি।
জানা যায়, সদর দফতরের কমিটি বুধবার দুপুর পর্যন্ত এসএমপিতে তাদের তদন্তকাজ চালিয়েছে। আগামী সোমবার এ কমিটির প্রতিবেদন দেয়া হবে।
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর একদিন পর পালিয়ে যান মূল অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া। এ পালানোর ঘটনায় এসএমপির আরো কেউ জড়িত আছে কিনা- তা খতিয়ে দেখতে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে গত সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























