ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৪৮, ২২ অক্টোবর ২০২০

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ২০

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে সেনাসদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে বাহুবল উপজেলা সদরের কাছে জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি পাশের খাদে পড়ে উল্টে যায়। সেনাবাহিনীর জিপটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় সেনাসদস্য রাসেল (৩৬), গাড়িচালক হিরা মিয়া (৩৭), বাসযাত্রী মোস্তফা মিয়া (৪০), আজিজ (৪২), শাহিন মিয়া (২০), আলেয়াসহ (৪৩) অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়