বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ সম্পন্
মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়ি বন্যা, ধস, ব্রজপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল তিনটায় শেষ হয়।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ হারুন পাশা, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, নছিব আলী ও আজির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন প্রমুখ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























