ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৩ অক্টোবর ২০২০

গোলাপগঞ্জে মসজিদ পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগে মাদকসেবী মস্তাক আহমদ (৪০) কর্তৃক মসজিদ পুড়িয়ে দেওয়া, আযান দিতে বাঁধা প্রদান, মসজিদ বন্ধ করে দেওয়া ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুম্মা পূর্বভাগ বাজারে পূর্বভাগ ফতেহখানী এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। 

মোস্তাক আহমদ (৪০) একই এলাকার মৃত ইদ্রিস আলী ইদাই এর ছেলে।

স্থানীয়রা জানান, মোস্তাক আহমদ ফতেহখানী এলাকার নামকরা একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে সে অনেক বার জেল কাটে। ফতেহখানী জামে মসজিদের পাশে তার বাড়ি। গত ১০ অক্টোবর মসজিদ বাড়ির পাশে থাকা সত্বেও সে সব সময় উচ্চস্বরে গান-বাজনা করে। মসজিদের পরিবেশ নষ্ট হওয়ার কারণে মসজিদের ইমাম গান-বাজনা না করতে নিষেধ করেন। পরদিন সে মসজিদে এসে ইমাম-মুয়াজ্জিনকে মারপিট ও মসজিদে ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করে। সেই সাথে মসজিদের মক্তব থেকে শিশুদের বের করে দেয়।

জানা যায়, পূর্বভাগ বাজারে সে দেশীয় দাঁড়ালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করে। মসজিদ কমিটির দায়িত্বশীল ও স্থানীয় পঞ্চায়েতকে গালিগালাজ করে। যে তার বিরুদ্ধে কথা বলবে থাকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে থাকে।

এ বিষয়ে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর, গোলাপগঞ্জ মডেল থানা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বিষয়টির তদন্তবার পান। এসআই ফয়জুল করিম তাদেরকে বলেন আসামীকে তারা ধরে দেওয়ার জন্য। এসআই ফয়জুল করিমের প্রতি অনীহা প্রকাশ করে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এরকম কথা শুনা যাবে তা কখনো ভাবি নি। তারা অতিসত্বর আসামীকে ধরে আইনের আওতায় আনার জোড় দাবি জানান।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এনামুল হক লায়েকের সঞ্চালনায়
বক্তব্য রাখেন মসজিদ কমিটির উপদেষ্টা সিদ্দিক আহমদ চৌধুরী, আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য লোকমান আহমদ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, খালেদ আহমদ টাই, জুবেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন বাদশা আহমদ, আলাই উদ্দিন, গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম, সাব উদ্দিন, আব্দুল আলীম, মুজিবুর রহমান প্রমুখ।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়