ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৪ অক্টোবর ২০২০

কুলাউড়ায় ইউএনও’র মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার (০১৭৩০৩৩১০৭৪) ক্লোন করেছে একটি প্রতারক চক্র।

শুক্রবার ২৩ অক্টোবর বিষয়টি টের পেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন ইউএনও।

সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যরা ওই  নাম্বার থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে কল করে ইউএনও অসুস্থ দাবি করে বিকাশের মাধ্যমে টাকা সহযোগিতা চায়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবগত করেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক চক্র যাদের কাছে টাকা চেয়েছে সবাই আমার সাথে যোগাযোগ করছেন। তাই কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারেনি। থানায় একটি জিডি করেছি। 

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জিডি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।  

আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়