সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:০৫, ২৪ অক্টোবর ২০২০
কানাইঘাটে নারী নির্যাতন মামলায় প্রবাসী কারাগারে
সিলেটের কানাইঘাট উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি সৌদিপ্রবাসী আব্দুস শহীদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৪ অক্টোবর) তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
শহীদ উপজেলার লামাঝিঙ্গাবাড়ী মিয়াগুল গ্রামের আজির উদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানায়, গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুস শহীদ তার নিজ বাড়িতে স্ত্রী হাবিবা আক্তারকে মারধর করে। একপর্যায়ে লোহার সাবল দিয়ে স্ত্রীর পায়ে আঘাত করে রক্তাক্ত জখম হয়। ঘটনার খবর পেয়ে হাবিবার বাবার বাড়ির লোকজন হাবিবাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর হাবিবার মা রাজাগঞ্জ মইনা গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রুশনা বেগম বাদী হয়ে হাবিবার স্বামী আব্দুস শহীদ, শশুড় আজির উদ্দিন, শাশুড়ী নেহারুন নেছা ও ননদ মাসুদা বেগমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে স্বামী আব্দুস শহীদসহ অন্য আসামিরা বাড়ি থেকে পালিয়ে যায়। মামলা দায়েরের পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম মামলার প্রধান আসামি আব্দুস শহীদ যাতে প্রবাসে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের প্রতিটি বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠান এবং মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখেন। কপর্যায়ে গত বৃহস্পতিবার আব্দুস শহীদ প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রাজিব মণ্ডল একদল পুলিশ নিয়ে আটককৃত আব্দুস শহীদকে গ্রেপ্তার করে শুক্রবার কানাইঘাট থানায় নিয়ে আসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রাজিব মণ্ডল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি সৌদিপ্রবাসী আব্দুস শহীদকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























