সিলেট প্রতিনিধি
সিলেটে রায়হান হত্যাকাণ্ড : কনস্টেবল টিটু ফের রিমান্ডে
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। এর আগে ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে মহানগর হাকিম প্রথম'র বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মহিদুল ইসলাম টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।
অন্যদিকে রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল হারুন রশিদকে শনিবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া ছেলে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ আমরণ অনশনে বসেছেন রায়হান আহমদের মা সালমা বেগম।
উল্লেখ্য, ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়। পরদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। মামলাটি পিবিআইতে স্থানান্তর হয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ওই ফাঁড়ির পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তারের পর পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























