সিলেট প্রতিনিধি
সিলেটে পূজামন্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল শারদীয় দুর্গা পুজার নবমী তিথিতে পুজা মন্ডপে স্ব-পরিবারে পরিদর্শন করেছেন।
তিনি নগরীর মির্জাজাঙ্গালে সনাতন যুব ফোরাম সিলেট এর পূজামন্ডপে উপস্থিত হলে তাঁকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত অভ্যর্থনা জানান।
এসময়ে তিনি মন্দিরে দেবী দুর্গাকে প্রণাম জানিয়ে পুজারীদের সাথে কথা বলেন। তিনি সিলেট নগরীর পূজা আয়োজন দেখে উপস্থিত আয়োজকদের ধন্যবাদ জানান। সনাতন যুব ফোরাম সিলেট এর পূজা কমিটির পক্ষ থেকে নব-নিযুক্ত সহকারী হাই কমিশনার কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সনাতন যুব ফোরাম সিলেট এর সভাপতি মিহির দেব, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কর্মকার সহ পূজা কমিটির সদস্যবৃন্দ।
সনাতন যুব ফোরাম সিলেট এর পক্ষ থেকে তাঁকে স্ব-পরিবারে পূজা দেখতে আসায় কৃতজ্ঞতা জানানো হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























