ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ২৫ অক্টোবর ২০২০

সিলেট জেলা ছাত্রদলের নেতা কারাগারে 

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ সুরমার জালালপুর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আতাউর জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের মরহুম লুতফুর রহমানের ছেলে।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুল ইসলাম জানান, আতাউরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়