মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ
মৌলভীবাজারে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার হয়।
সীমিত পরিসরে আয়োজিত শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে মেলায় মোট ১১ টি স্টল বসে। কমলগঞ্জের বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জুনিয়র শিক্ষার্থীদের অগ্নি নির্বাপণ যন্ত্র এবং সিনিয়র শিক্ষার্থীদের সিকিউরিটি সিস্টেম উদ্ভাবনের জন্য পুরস্কার পায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সহজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























