ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ২৯ অক্টোবর ২০২০

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের মৌলভীবাজার শাখার কমিটির অনুমোদন

সংগৃহীত

সংগৃহীত

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মনু থিয়েটার মৌলভীবাজার ও জেলা নাট্য পরিষদ (জেনাপ) মৌলভীবাজারের সাধারণ সম্পাদক নির্মাতা কয়ছর আহমদকে আহবায়ক এবং আবৃতিকার সৈয়দ মনসুর আহমদ সুমেল, টাউন থিয়েটার মৌলভীবাজারের আহবায়ক মোসাদ্দেক আহমদ পাপ্পু ও সংগঠক মাধুরী মজুমদারকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের মৌলভীবাজার জেলা শাখার কমিটি অনুমোদন দেন সংগঠনের সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক আনজাম মাসুদ।

কমিটির সদস্যরা হচ্ছেন, সুদীপ দাশ, দীপক বসাক, চম্পক ভট্টাচার্য, সিকদার গোলাম কবির বাবু, শাহিনুর আহমদ উজ্জল, মোঃ জসীম উদ্দীন, শাওন আহমদ, আজিজুর রহমান শিপলু, দেবাশীষ দাশ গুপ্ত, ইরফান হোসেন রাজন, সৈয়দ সামায়ুন কবির, দীপংকর রায় দ্বীপ, অনিক ভট্টাচার্য্য, মৃনাল কান্তি দেব, তানিম আহমদ, রাহাত আহমদ, মাহবুবুর রহমান শাওন, জুবেদ আহমদ, নিজাম উদ্দীন চৌধুরী, নুরুজ্জামান খান বাক্কু, মাহমুদ আল হাসান, দেবদুলাল চক্রবর্তী, আজিজ বাবুল, শেখ বোরহান আহমদ ও আমিরুল ইসলাম জাকির।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ ও বিকশিত করার লক্ষ্যে গঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ। অনুমোদনকৃত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয় 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়