ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ২৯ অক্টোবর ২০২০

রায়হান হত্যা: এএসআই আশেক ৫ দিনের রিমান্ডে

এ স আই আশেক এলাহি

এ স আই আশেক এলাহি

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের বহিস্কৃত এএসআই আশেক এলাহির ৫ দিনের রিমান্ড মঞ্জু করেছে আদালত। একইসঙ্গে এই মামলায় ২৪ অক্টোবর গ্রেপ্তার হওয়া বহিস্কৃত পুলিশ কনস্টেবল হারুনুর রশীদকে ২য় দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মহিদুল ইসলাম জানান, বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে তোলে আশেক এলাহির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, ৫ দিনের রিমান্ড শেষে হারুনুর রশীদকেও বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হয়। আদালতে জবানবন্দি দিতে রাজী না হওয়ায় দ্বিতীয় দফায় তার আরও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিকাল ৩টায় কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করে পিবিআই।

এরআগে বুধবার রাতে পুলিশ লাইন্স থেকে সাময়িক বহিস্কৃত আশেক এলাহিকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন।

গত ১১ অক্টোবর ভোরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রায়হান উদ্দিন আহমেদ। এ ঘটনায় নিহতের স্ত্রী সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়