সিলেট প্রতিনিধি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এএসআই আশেক
ফাইল ছবি
সিলেট পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমদকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এএআই আশেক এলাহি জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল ইসলাম আমাদের জানিয়েছেন গত ৩০ অক্টোবর আশেক এলাহি জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও তার (আশেক এলাহি) শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মনোরোগ বিভাগের অধীন ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কড়া নিরাপত্তায় রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে রায়হান হত্যা মামলায় গ্রেফতার প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহিকে গত ২৯ অক্টোবর দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পিবিআই। গত ২৮ অক্টোবর রাতে মহানগর পুলিশ লাইন্স থেকে এএসআই আশেক এলাহিকে গ্রেফতার করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























