সিলেট প্রতিনিধি
সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু
সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কাওসার আহমদ নামে এক যুক্তরাজ্য প্রবাসী যুবক। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
নিহত কাওসার আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা গ্রামের বাসিন্দা ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার এশার নামাজের পরে তুরুকখলা ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে কাওছারের জানাযার নামাজ অনুষ্ঠিত ও পরে পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাওছার আহমদের মা-বাবাসহ পরিবারের সবাই কানাডায় বসবাস করেন। তবে তিনি যুক্তরাজ্যের ওয়ালসল শহরে থাকতেন। মাত্র দুই মাস আগে কাওছার সে দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। মাসখানেক আগে তিনি দেশে আসেন এবং মাত্র ১৮ দিন আগে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
এরই মাঝে শারীরিক করোনার উপসর্গগুলো দেখা দিলে কাওছার নমুনা পরীক্ষার জন্য দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হন এবং মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাওছার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























