সিলেট প্রতিনিধি
জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের দায়ে লক্ষ টাকা জরিমানা
সিলেটের জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের কারণে উপজেলা প্রশাসন মোবাইলকোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টা ও রাত ১২টায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলার সারীঘাট ও চাঙ্গীল এলাকায় অবৈধ ভাবে মজুদের কারণে এ জরিমানা করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।
জানা যায়, মটরশুঁটি ভারতে পাচারের উদ্দেশ্যে কয়েক মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে জৈন্তাপুর এলাকায় মজুদ করছেন কিছু ব্যবসায়ী। যার কারণে দেশের অভ্যন্তরে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এ অপরাধের জন্য উপজেলা সদরে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান করে ২টি মামলার দায় পূর্বক ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দেশকে ভালো বেশে, দেশের সম্পদ বিদেশে পাচার করা থেকে বিরত থাকার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারীঘাট ও চাঙ্গীল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মজুদের কারণে বিপুল পরিমাণ মটরশুঁটি জব্দ করি। পরে ২টি মামলার দায় পূর্বক ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান উপজেলা জুড়ে অব্যাহত থাকবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























