সিলেট প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আ.লীগ নেতার
সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন। বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পালবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আব্দুল বারেক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
আব্দুল বারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























