সিলেট প্রতিনিধি
সিলেটে শিলং তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক
সিলেটে অবৈধ শিলং তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঘিলাছড়া গ্রামের পুতুল চন্দ্র শীলের ছেলে সন্তোষ চন্দ্র শীল (২০) ও এয়ারপোর্ট থানার ছালিরমহল গ্রামের মৃত কলমদর আলীর ছেলে সামছুল ইসলাম চঞ্চল (২৫)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে এয়ারপোর্ট থানার একদল পুলিশ সাহেববাজার এলাকার রতন শীলের সেলুন ও ছালিরমহল এলাকার দাদা নাতি স্টোর নামক দোকানে অভিযান চালিয়ে ভারতীয় তীর শিলং খেলার অভিযোগে সন্তোষ চন্দ্র শীল ও সামছুল ইসলাম চঞ্চলকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৫৭০ টাকা, ৩টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও বিভিন্ন নম্বর লেখা টোকেনসহ তীর শিলং খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা (নং ১২) দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























