সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:৫৯, ৬ নভেম্বর ২০২০
কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুন : মূল আসামী গ্রেফতার
আসামী আশিক মিয়া
সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় মামলার মূল আসামী আশিক মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আশিক মিয়া কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুরার আলীনগর গ্রামের শাহানুর আলমের ছেলে জাকারিয়া সিলেটের কোম্পানীগঞ্জের তৈমরনগর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে কাজ করতেন। গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি (জাকারিয়া) থানা বাজার হতে পায়ে হেটে টুকের বাজার যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ইসলামপুর কবর স্থান সংলগ্ন রাস্তায় আসামাত্র মোটরসাইকেলে আসা তিন যুবক গতিরোধ করে পিঠের বাম পাশে ছুরিকাঘাত করে নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গুরতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর জাকারিয়া মারা যান।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশসহ ডিবিকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম পিপিএম এবং অফিসার ইনচার্জ এম নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ এবং ডিবির একাধিক দল আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এক পর্যায়ে গতকাল রাত ৯টায় ঘটনার অন্যতম আসামী আশিক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে প্রথমে ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা খুনের ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন।
এদিকে গ্রেফতারকৃত আসামী আশিক মিয়াকে আজ শুক্রবার (৬ নভেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করলে এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসমীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























