ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ৬ নভেম্বর ২০২০

শনিবার সিলেটের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট শহরের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ১১ কেভি শিবগঞ্জ ও উপশহর ফিডারের আওতাধীন এ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নকাজ শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- সিলেট শহরের শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজভাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ, উপশহর ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া ও সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়