ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৭ নভেম্বর ২০২০

ফেঞ্চুগঞ্জে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চন্ডিপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেঞ্চুগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ফেঞ্চুগঞ্জ পূজা উউদযাপন পরিষদের যৌথ আয়োজনে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ দেব রন্টু, ফেঞ্চুগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কাঞ্চন চন্দ্র দেব, ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন কুমার দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রবীন্দ্র কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী মনিলাল ভৌমিক, সাধারণ সম্পাদক শ্রী শিপন পাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুভাষ দেবনাথ, অরুন দাস, চয়ন দাস, বিষু চন্দ, রতন কান্তি ভৌমিক , অমল দাস, রাজিব কান্তি দাস পুলক, অপু ভৌমিক, সবুজ ভর, নির্মল রায়, সিন্টু মির্ধা প্রমুখ।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়