সিলেট প্রতিনিধি
কানাইঘাটে আপন ভাই-ভাতিজার হাতে একজন খুন, আটক ৩
সিলেটের কানাইঘাট উপজেলায় আপন ভাই-ভাতিজার হাতে নজরুল ইসলাম নজু (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নজু স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের ভাইসহ ৩ জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন- নিহতের ভাই নুরুল ইসলাম (৬০) ও মিকিরপাড়া গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার ভাই শাহীন আহমদ (৩২)।
নিহত নজরুল ইসলাম নজুর ছেলে দেলোয়ার হোসেনের অভিযোগ, জমিজমা ও পাওনা টাকা নিয়ে তার পিতার সাথে আপন চাচা নুরুল ইসলাম (৬০) ও চাচাতো ভাই আলা উদ্দিনের (২৪) সাথে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় লোহাজুরী মাদ্রাসার ওয়াজ মাহফিলে নজরুল ইসলাম নজু তার ভাতিজা আলা উদ্দিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চাইলে আলা উদ্দিন নজুকে তার বাড়ি মিকিরপাড়া গ্রামে যেতে বলে। রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম নজু আলা উদ্দিনের বাড়িতে টাকা আনার জন্য গেলে সেখানে তাকে আটক করে রাখা হয়। একপর্যায়ে আপন বড় ভাই নুরুল ইসলাম, ভাতিজা আলা উদ্দিন ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে নজরুল ইসলাম নজুর দুই পায়ে একাধিক কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে লোহাজুরী মিকিরপাড়া রাস্তার কুটন মিয়ার বাড়ির পাশে মৃত ভেবে নজরুলকে ফেলে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা নজরুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকীৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে, আজ শনিবার (৭ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তারা নজরুল ইসলাম হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসীকে আশ্বস্থ করেন।
এ ঘটনায় নিহত নজরুল ইসলামের পুত্র দেলোয়ার হুসেন বাদি হয়ে শনিবার ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটি তদন্ত চলছে। ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























