ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ৮ নভেম্বর ২০২০

সিলেটে আরও ৩০ জনের করোনা শনাক্ত

সিলেটে দুই ল্যাবে নতুন করে আরও ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৩ জন।

অন্যদিকে শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।   

শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৬ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়