ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ১২:০৮, ৮ নভেম্বর ২০২০

২৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চালু

প্রায় ২৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ।

তিনি বলেছেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের উপর ছিটকে পড়া ওয়াগনগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ সকাল এগারোটা থেকে চালু করা হয়েছে। গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। তবে সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে এসেছে ৷

তবে লাইনে মেরামত কাজ আরও এক সপ্তাহ চলবে বলেও জানান তিনি।

শনিবার  দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেনসহ রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।

এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গটন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ দিনের ভেতর এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেবে।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়