আন্তর্জাতিক ডেস্ক
রিজেন্ট সাহেদের বিরুদ্ধে সিলেটে ৩ মামলার ওয়ারেন্ট
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার সিলেটে ৩ মামলার ওয়ারেন্ট হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে চেক ডিজঅনারের ৩ মামলায় ওয়ারেন্ট জারি করেছেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ম আদালতের বিচারক হারুনুর রশীদ।
এর আগে গত ৩ এপ্রিল ১০ লক্ষ টাকা করে ২টি চেকে ২০ লক্ষ টাকা ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় মোট ৩টি মামলা করেন সিলেটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা নামের এক ব্যক্তি। তার করা এই ৩টি মামলাতেই সাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।
শামসুল মৌলা জানান, সাহেদ আমার কাছ থেকে পাথর নিয়েছিলো। পাথর নেওয়ার পর সে আমাকে চেকগুলো দিয়েছিলো। তার নিজের স্বাক্ষর করা এ ৩ চেকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা। সে আরও একটি চেক দিয়েছিলো। ওই চেক অন্যজনের নামে। পরবর্তীতে আমি টাকার জন্য তার সাথে যোগাযোগ করলে বরং সে আমাকে হুমকিধামকি দিত। ক্ষমতা দেখাতো। আমি গত ৩ এপ্রিল তারিখে তার বিরুদ্ধে নিজের স্বাক্ষর ও নামের একাউন্টের ৩টি চেকের ৩টি মামলা করেছি। এ ৩টি মামলাতেই ওয়ারেন্ট হয়েছে। এখন অন্য আরও একটি চেক আছে যা অন্য ব্যক্তির নামের চেক দিয়েছে। এজন্য তার বিরুদ্ধে প্রতারণা মামলা করব।
উল্লেখ্য, করোনা সার্টিফিকেট জাল করার অপরাধে গ্রেপ্তার হওয়া সাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫০টির বেশি মামলা রয়েছে। ১০ বছর আগের একটি মামলায় ঢাকার আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। একই সঙ্গে তাকে ৫৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। সেই মামলায় সাহেদ কখনোই গ্রেপ্তার হননি। আরেকটি মামলায় ২০০৯ সালে সাহেদ গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন। পরে জামিনে ছাড়া পান। বর্তমানে সাহেদকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নানা অভিযোগে ভুক্তভোগী একাধিক ব্যক্তি মামলা করছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























