নিজস্ব প্রতিবেদন
আপডেট: ১৭:০৩, ৯ নভেম্বর ২০২০
সিনিয়রদের নির্দেশে পালিয়ে ছিলেন আকবর
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে 'নির্যাতনে' রায়হান আহমদ নিহতের ঘটনা মামলার অভিযুক্ত প্রধান আসামী বহিস্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর আকবর দাবি করেছেন সিনিয়রদের নির্দেশে তিনি পালিয়ে ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আকবরকে আটক করা হয়। আটক করার পর আকবরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে আকবরকে কেঁদে কেঁদে কথা বলতেও শোনা যায়।
ভিডিওর একটি জায়গায় আকবর বলেন, 'বলছে সাসপেন্সন করা হইছে এরেস্ট করা হইতে পারে। দুই মাস পরে এইটা ঠাণ্ডা হয়ে হবে। ঠাণ্ডা হইলে পরে এইটা হ্যাণ্ডেল করা যাবে।'
ভিডিওতে দেখা যায়- একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধছেন কয়েকজন যুবক। এসময় ভিডিওতে দেখা যায় আকবরের হাত-পা বাঁধতে বাঁধতে যুবকরা বলছেন- মাত্র ১০ হাজার টাকার জন্য সে মানুষকে মেরে ফেলেছে। ওই যে ইন্টারনেটে ভিডি ছাড়ছে। রায়হান নাম।
ভিডিওতে আকবর ছাড়া যাদের গলা শোনা গেছে তারা বাংলায় কথা বললেও তাদের কণ্ঠস্বর ছিলো অবাঙালীদের মতো। ভিডিও দেখে কানাইঘাটের স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ভিডিওর যুবকদের কথাবার্তা ও এলাকা দেখে বুঝা গেছে, তারা ভারতের খাসিয়া আদিবাসী হতে পারেন।
এদিকে আটক আকবর হোসেন ভূঁইয়াকে নিয়ে বিকেল ৫টায় সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























