ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ৯ নভেম্বর ২০২০

আকবরকে পিবিআইর কাছে হস্তান্তর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামি আকবর হোসেন ভূঁইয়াকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআর)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাত প্রায় ৮টার দিকে তাকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, পিবিআইর একটি দল পুলিশ সুপার কার্যালয়ে এসে আকবরকে নিয়ে যায়।

সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কঠোর নিরাপত্তায় তাকে কানাইঘাট থেকে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন।

এর আগে ঘটনার ২৮ দিন পর সোমবার সকালে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়