সিলেট প্রতিনিধি
আকবরের সাথে ডাক্তারের বিচারটাও হোক: রায়হানের মা
নিহত রায়হানের মা সালমা বেগম
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান আহমদের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এএসআই আকবর হোসেন ভূইয়াকে। এদিকে সোমবার রাতে আকবরকে পিবিআইর কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আকবরকে গ্রেফতারের পর সোমবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। সেখানে তিনি বলেন-
‘আকবর গ্রেপ্তার হয়েছে এতে আমরা খুশি আছি। কিন্তু আমারা তো আমার রায়হানরে ফিরিয়া পাইতাম নায় ঠিক। আকবরের বিচারটা এমনভাবে হউক জনতার সামনে, রাজপথে, কোর্টের সামনে। এখানে বিচার হোক। জনতা দেখুক আকবরের বিচার। আকবরের সাথে যারা যারা জড়িত আছে সবাইকে ধরে শাস্তি দেওয়া হোক।’
রায়হানের মা বলেন, ‘ঘটনার পর মেডিকেলের ডাক্তার বার বার আমার ছেলের কথা বানিয়েছিল। একবার বলেছিল এক্সিডেন্ট, একবার বলেছিল গনধোলাই। একবার বলেছিল স্ট্রোক। এই যে আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ ডাক্তারের কাছে যাই। সুষ্ঠু চিকিৎসার জন্য। কিন্তু এই ডাক্তার বেইমান আকবরের সাথে হাত মিলিয়ে আমার ছেলে রায়হানের ব্যাপারে অনেক কথা বলেছে। এইরকম আকবরের সাথে ডাক্তারও জড়িত। ডাক্তারের বিচারটা হোক।’
আকবরের সঙ্গে তার সকল সহযোগীরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























