ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৭, ৯ নভেম্বর ২০২০

কানাইঘাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু 

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (৯ নভেম্বর) সকাল লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নয়াগ্রামের সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সামেনর রাস্তায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে পূর্ব আগফৌদ গ্রামের মৃত মতছিন আলীর পুত্র সুরইঘাট বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে সুরইঘাট বাজারে আসছিলেন। পথিমধ্যে সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ৪জন বহনকারী একটি বেপরোয়া মোটর সাইকেল জালাল উদ্দিনকে স্বজোরে ধাক্কা দিলে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের খোঁজ খবর নিয়েছে।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়