ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৩৪, ১০ নভেম্বর ২০২০

রায়হান হত্যা

আকবরের ভিডিও সমাচার

সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিস্কৃত উপ পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। তার গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক রহস্য যেন সামনে আসছে। তবে অভিযুক্ত আকবরকে গ্রেপ্তারের সাথে জড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের বলছেন, সোমবার সকালে ভারতে পালানোর সময় কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সাথে মিলছে না।

আলোচনায় এসেছেন রহিম উদ্দিন নামের কানাইঘাটের এক বাসিন্দা। যিনি আকবরকে ভারতীয় সীমান্ত থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসেন বলে জানা গেছে। অপরদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকেও এমনটি জানানো হয়েছে। অথচ সিলেটের পুলিশ সুপার বলেছেন, ভারতে পালানোর সময় কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।

দুইটি পক্ষের বক্তব্যের এমন গড়মিল আকবরকে গ্রেপ্তারের ঘটনাকে আরও রহস্যজনক করে তোলছে। ভিডিওর একটিতে আকবরের দাবি সে সিনিয়রদের নির্দেশেই ভারতে পালিয়ে গিয়েছিলো। সিনিয়র বলতে আকবর কাদের বুঝিয়েছেন আর কাদের নির্দেশেই তিনি পালিয়ে গিয়েছিলেন তাই চিন্তার বিষয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত এলাকার মৃত তরফ আলীর পুত্র। তিনিই আকবরকে খাসিয়াদের কাছ থেকে নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে জেলা পুলিশের কৌশলী বিভিন্ন উদ্যোগের কারণেই দ্রুততম সময়ে আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়