সিলেট প্রতিনিধি
সিলেটে পানির বোতলে মদের ব্যবসা, কারবারি গ্রেফতার
সিলেটে পানির বোতলে থাকা ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৯। এসময় আশোক মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) সিলেটের বিমানবন্দর থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশোক দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া গ্রামের শাসনুর মিয়ার ছেলে। মঙ্গলবার (১০ নভেম্বর) থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য পানির বোতলে চোলাই মদের ব্যবসা চলছে-এমন খবর পেয়ে সোমবার (৯ নভেম্বর) র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, অতিরিক্ত পুলিশ সুপার এসপি বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাবের একটি দল সিলেটের বিমানবন্দর থানাধীন স্টেডিয়াম এলাকায় অভিযান চালান।
এসময় আশোক মিয়াকে গ্রেফতার করা হয় এবং পানির বোতলে থাকা ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























