ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৩, ১০ নভেম্বর ২০২০

সিলেটে সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর সময়সীমা বাড়লো

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে সিএনজিতে গ্রিল লাগানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে জেলা সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির স্মারকলিপি প্রদানের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।      
 
জানা গেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত গ্রিল ছাড়াই সিলেট মহানগরে সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি ছিল। এমন পরিস্থিতিতে জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমতির নেতারা মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ প্রসঙ্গে  মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, তাদের স্মারকলিপির প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রিল লাগানোর সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আগামিকাল সিলেট মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক পুলিশের ৮টি টিম অভিযান চালাবে। সড়ক সড়ক পরিবহন আইনে এ অভিযান হবে বলে জানান তিনি।   

স্মারকলিপি প্রদানকালে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলোয়ার, কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন, সহ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়