ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ১১ নভেম্বর ২০২০

সিলেটে দুই ডাক্তারসহ আরও ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে দুই ডাক্তারসহ আরও ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় দুই ডাক্তারসহ ২৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে সিলেটের ১৬, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ ও মৌলভাবাজার জেলার ৩ জন রয়েছেন।

অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  আক্রান্তদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়