ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:২৫, ১১ নভেম্বর ২০২০

আকবরকে ধরে আনায় পুরস্কৃত হচ্ছেন রহিম

আকবর এবং রহিম

আকবর এবং রহিম

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গত সোমবার কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত থেকে আটক করা হয়।

এদিকে আকবরকে ধরে আনায় পুরস্কৃত হচ্ছেন সিলেটের কানাইঘাটের রহিম উদ্দিন।  গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কানাডা প্রবাসী মো. জয়নাল আবেদীন জামিল রহিমকে ৫০ হাজার টাকা পুরস্কার দিবেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার মধ্যরাতে ফেসবুকের লাইভে এই ঘোষণা দেন।

আকবরকে ধরে নিয়ে আসা আব্দুর রহিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত এলাকার মৃত তরফ আলীর পুত্র। আকবরকে খাসিয়াদের কাছ থেকে নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় এআই আকবরকে মূল অভিযুক্ত করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী। পরবর্তীতে মামলাটি  পিবিআইতে স্থানান্তর করা হয়।

সোমবার(৯ নভেম্বর) গ্রেফতারের পর আকবরকে সিলেট জেলা পুলিশ পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আকবর ৭ দিনের রিমান্ডে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়