ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:১১, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:১৪, ১১ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি দল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের উদ্যোগে ত্রিপুরাদের বিভিন্ন গ্রাম পরিদর্শন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ত্রিপুরা স্টুডেন্ট কেন্দ্রিয় ফোরামের সভাপতি প্রেম ত্রিপুরার নেতৃত্বে জন প্রতিনিধি সিলেট বিভাগের ত্রিপুরাদের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এসময় তারা ত্রিপুরাদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়গুলো দেখেন।

শ্রীমঙ্গল উপজেলা সফরের শুরুতে ত্রিপুরা মহারাজার কাছারি বাড়িটি পরিদর্শন করে তারা। তাদের সাথে ছিলেন শ্রীমঙ্গল ত্রিপুরা জনগোষ্টির প্রতিনিধি জনক দেববর্মা সুমন দেববর্মা।

এসময় বিভিন্ন গ্রাম পরিদর্শনের পাশাপাশি সিলেট বিভাগের কমিটি গঠন করার বিষয়েও আলোচনা করেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়