সিলেট প্রতিনিধি
সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১০৩টি গাড়ি আটক
সিলেটে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট নগরে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১১ নভেম্বর) দিনভর আটটি চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরের তেমুখী বাইপাস, কোম্পানিগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, শ্রীরামপুর বাইপাস, প্যারাইরচক বাইপাস, অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ ও চৌহাট্টা পয়েন্টে আটটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
এসব অভিযানে ১০৩টি গাড়ি ডাম্পিং করে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়। এছাড়াও হেলমেটছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইনে ৬৭টি মামলা করা হয়েছে।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে সিলেট মহানগরের ছয়টি প্রবেশমূখে ছয়টি চেকপোস্টসহ মোট আটটি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























