ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ১৩ নভেম্বর ২০২০

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সিলেট জেলার বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) অর্ধ দিবস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, সিলেট কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের আওতাধীন সকল ৩৩ কেভি বহির্গামী ফিডার, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সকল এলাকা, সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা (আংশিক) ও বিশ্বনাথ উপজেলার (আংশিক) আওতাধীন এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়