সিলেট প্রতিনিধি
সিলেটে লাশের পরিচয় চায় পুলিশ
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। আনুমানিক ৬০ বছর বয়সী এই ব্যক্তির কোনো স্বজন পাওয়া যাচ্ছে না। পুলিশ এই ব্যক্তির পরিচয়ের সন্ধান করছে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর কামরান নামের এক ব্যক্তি ওই বৃদ্ধকে ওসমানী হাসপাতালের ২৬নং ওয়ার্ডে (বিছানা নং এক্স-৩৮) ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর meningo- encephalitis রোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন।
ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর, গায়ের রং শ্যামলা। মাথায় সামান্য সাদা-কালো চুল আছে। মুখে ঘন দাড়ি ও গোফ আছে। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, ওই বৃদ্ধের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়স্বজনের খোঁজ চলছে।
তিনি বলেন, কেউ এ বৃদ্ধের পরিচয় জানলে কোতোয়ালী থানার এসআই হাবিবের (মোবাইল নং- ০১৭১৮০১১৮৪০) সাথে যোগাযোগ করতে পারবেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























