ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১৩ নভেম্বর ২০২০

মৌলভীবাজারে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের জেলা শাখা গঠন

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের জেলা শাখা গঠন

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের জেলা শাখা গঠন

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) এর মৌলভীবাজার জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কার্যালয় প্রাঙ্গনে ‘‘এসো হে বন্ধু, নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হই’’ প্রতিপাদ্যকে নিয়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মৌলভীবাজার জেলা শাখা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সূর্য কুমার ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সংগঠক ও সমাজ সেবক জনক দেববর্মা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) এর বৃহত্তর সিলেট শাখার সভাপতি প্রফুল্ল দেববর্মা, ইউনাইটেড কম্পিউটার ট্রেনিং সেন্টার শ্রীমঙ্গল'র চেয়ারম্যান সুমন দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মল্লিকা দেববর্মা, টিএসএফ'র শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি মায়া দেবী দেববর্মা ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি প্রবীর দেববর্মা প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিজয় ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের অধ্যয়নরত ত্রিপুরা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর গুরুত্বারোপ সম্পর্কে আলোকপাত করেন।

ত্রিপুরা জনগোষ্ঠীর নেতা সুমন দেববর্মা বলেন টিএসএফ সংগঠনটি বর্তমান ত্রিপুরা সমাজের একটি সু-পরিচিত ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন। সেই হিসেবে আগামীতেও টিএসএফ’র কার্যক্রম দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে দেশকে আরো শক্তিশালী করবে।

পরিশেষে, সকলের মতামতের ভিত্তিতে য়ারুম দেববর্মা'কে সভাপতি, সজীব দেববর্মা'কে সাধারণ সম্পাদক, জন দেববর্মা'কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা শাখা গঠন করা হয়। নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার ত্রিপুরা। 

আইনিউজ/আরজে/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়